থাইল্যান্ডে অনুশীলন করবে হকি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ১৯:১৫আপডেট : ১৬ মে ২০১৯, ১৯:৫২

বামে রশিদ শিকদার, ডানে থাইল্যান্ড হকি ফেডারেশনের সভাপতি সিরিওয়াত। আগামী ১৫ থেকে ২১ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়ান ইনডোর হকি চ্যাম্পিয়নশিপ। তাতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ।

প্রথমবার হওয়ায় প্রস্তুতিটা ভালো করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। তাই প্রতিযোগিতা শুরুর আগে ব্যাংককে যাবে বাংলাদেশ। সেখানে ১৫ দিনের অনুশীলন ক্যাম্প করার কথা তাদের।

প্রতিযোগিতাকে সামনে রেখে আজ থাইল্যান্ডের হকি ফেডারেশনের সভাপতি চেইয়াপাক সিরিওয়াতের সঙ্গে ব্যাংককে দেখা করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার। সেই আলোচনায় বাংলাদেশ দলের অনুশীলনের সুযোগ-সুবিধাসহ অন্যান্য সব ধরনের আশ্বাস মিলেছে থাইল্যান্ডের কাছ থেকে।

এছাড়া একই দিনে মালয়েশিয়াতে এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তৈয়ব ইকরামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। সেখানেও বাংলাদেশের হকির উন্নয়নে তাদের সহায়তার আশ্বাস মিলেছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি