‘ওপেনিং পার্টিতে’ বিশ্বকাপের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০১৯, ১২:০২আপডেট : ২৯ মে ২০১৯, ২২:০৩

‘ওপেনিং পার্টিতে’ বিশ্বকাপের উদ্বোধন ১৯৯৯ বিশ্বকাপের আয়োজক ছিলো ইংল্যান্ড। সেবার উদ্বোধনী অনুষ্ঠানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় জাঁকজমকে ছিলো অপূর্ণতা। এরপর থেকে তাই উদ্বোধনী অনুষ্ঠানের পক্ষে ছিলো না আইসিসি। তবে ব্যতিক্রমী হলেও এবারের বিশ্বকাপের উদ্বোধনী আগের রেকর্ডকে ছাড়িয়ে বেশ জাঁকজমকে করতে যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড।  বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী এই অনুষ্ঠান হবে বাকিংহাম প্যালেসের সামনে ‘দ্য মল’ এ।

ব্রিটিশদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত লন্ডনের ‘দ্য মল’ নামক স্থানটি । সাধারণত বড় অনুষ্ঠানের জন্য এই স্থানকে বেছে নেয় তারা। তাই এবারের আয়োজকদের পছন্দ এই জায়গাটিকে।
পার্টি স্টাইলের এই অনুষ্ঠান স্থায়ী হবে প্রায় এক ঘণ্টা। যার ব্যাকড্রপ হিসেবে থাকবে বাকিংহামের প্যালেস। আইসিসি জানিয়েছে, এবারের অনুষ্ঠানটি হবে বেশ জমকালো। উৎসবকে আরও রাঙিয়ে দিতে থাকবে লাইভ মিউজিক ও বিনোদন। তাতে অংশ নিতে পারবেন ৪ হাজার দর্শক। সাবেক গ্রেটদের অনেককে দেখা যাবে এতে। অনুষ্ঠানটি টিভিতেও সম্প্রচার করা হবে, দেখা যাবে আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্মেও। আইসিসি মনে করছে এবারের উদ্বোধনী আয়োজনের শুরুটা হতে যাচ্ছে সবচেয়ে বেশি উদযাপিত আসর।   
বাকিংহাম প্যালেসকে রাখা হচ্ছে ব্যাকড্রপ হিসেবে। একই সঙ্গে আরেক দিক দিয়েও রেকর্ড গড়তে যাচ্ছে আইসিসি। প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে মাঠের বাইরে। 
যদিও ইংল্যান্ডে অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিলো না আইসিসির। ১৯৯৯ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সৃষ্টি হয়েছিলো ভুতুড়ে পরিস্থিতির। তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ভাষণ দিতে গেলেও মাইক্রোফোনের ত্রুটির কারণে তা শুনতে পায়নি কেউ। এমনকি সেই দিনে অঝোর ধারায় বৃষ্টিও প্রভাব ফেলেছিলো!

আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে কাল। ৩০ মে ওভালে প্রথম দিন মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম