শ্রীলঙ্কার বিপক্ষে থাকছেন ল্যাথাম?

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০১৯, ২৩:৩১আপডেট : ৩১ মে ২০১৯, ২৩:৩১

টম ল্যাথাম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েছিলেন কিউই উইকেটকিপার ব্যাটসম্যান টম ল্যাথাম। শনিবার নিউজিল্যান্ডের বিশ্বকাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আর এই ম্যাচেই তার একাদশে থাকাটা এখনও নিশ্চিত নয় পুরোপুরি। তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী প্রথম ম্যাচে পাওয়া যাবে ল্যাথামকে।

অনিশ্চিত অবস্থাতেও পুরোদমে অনুশীলন করেছেন ল্যাথাম। ব্যাটিং কিংবা বল ধরতে তার কোনও সমস্যা হচ্ছে না। তার চোট নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের মূল্যায়ন, ‘ল্যাথাম পুরোদমে সুস্থ হয়ে উঠছেন। এটা দলের জন্য ইতিবাচক দিক। তবে এখনো তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনুশীলনে তাকে সবকিছুই করতে বলা হচ্ছে। সেখানে তার কোনও সমস্যা দেখছি না। তার হাতে ব্যথাও নেই। আবারো সে আগের অবস্থানে ফিরে আসতে পারছে।’

ল্যাথাম নিজের অবস্থানটা বেশ ইতিবাচকভাবে তুলে ধরলেও শেষ পর্যন্ত অপেক্ষায় থাকার কথা বললেন, ‘অনুশীলনে বেশ ভালো লাগছে। তবে আমিও মনে করি ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করা উচিত।’

টম ল্যাথাম না খেললেও বিকল্প আছে কিউই দলে। বিশ্বকাপে বিকল্প উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আছেন টম ব্লান্ডেল। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্ততি ম্যাচে সেঞ্চুরিও করেছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার। তাই ল্যাথাম মনে করেন, ‘প্রস্তুতি ম্যাচে ব্লান্ডেল দুর্দান্ত খেলেছে। সে যেভাবে খেলেছে তাতে করে তার প্রশংসা করতেই হয়। উইন্ডিজের বিপক্ষে এই ইনিংস তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি