ওয়ার্নারের ফর্মে সতর্ক থাকতে হবে সবাইকে!

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০১৯, ১৯:৫৯আপডেট : ১৪ জুন ২০১৯, ২০:০৮

ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞার পর অস্ট্রেলিয়া দলে মানিয়ে নিতে নিজেকে উজাড় করে দিচ্ছেন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। শুরুতে ছন্দ পেতে সময় নিলেও পাকিস্তানের বিপক্ষে অজিরা বড় স্কোরের মঞ্চটা গড়েছে তার ব্যাটেই। ১১১ বলে ১০৭ রান করেছেন সেই ম্যাচে। ছন্দে ফেরায় তাকে নিয়ে বাকিদের সতর্ক থাকতে বললেন সাবেক অজি অধিনায়ক ও বর্তমান দলটির সহকারী কোচ রিকি পন্টিং।

৩২ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান টেম্পারিংয়ের মূল হোতা হিসেবে সমালোচিত হয়েছেন সবচেয়ে বেশি। ১২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও তার ব্যাটের বারুদ মোটেও কমেনি।

কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পন্টিংকে প্রশ্ন করা হয়েছিলো এই ওয়ার্নারকে নিয়ে। এমন ফর্মে ফেরার পর তাকে নিয়ে সতর্ক থাকা উচিত কিনা, তখন পন্টিংয়ের জবাবটা ছিলো, ‘আমার মনে হয় অবশ্যই সবার তেমনটা থাকা উচিত। আপনারা ভালো করেই জানেন ডেভিড ওয়ার্নার যখন তার সর্বোচ্চ ফর্মে থাকে তখন বোলিংয়ে একটু ভুল হলে তার মাশুল আপনাকে দিতেই হবে।’

আগের ম্যাচে সেরাটার কাছে পৌঁছে গেছেন ওয়ার্নার- এমনই মনে করেন পন্টিং। তাই শ্রীলঙ্কাকে একভাবে বার্তা দিয়ে রাখলেন অজিদের সহকারী কোচ, ‘আমরা জানি শ্রীলঙ্কার বিপক্ষে ওরা খুব ভালো কৌশল নিয়ে নামবে। কিন্তু ওয়ার্নার যখন সেরা ফর্মে থাকে তখন তাকে বল করা মুশকিল। আমার মনে হয় সে সেরাটার কাছে চলে এসেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম