মুশফিকের খেলা দেখতে ইংল্যান্ড যাচ্ছেন বাবা মাহবুব হামিদ

বগুড়া প্রতিনিধি
২১ জুন ২০১৯, ২৩:০০আপডেট : ২১ জুন ২০১৯, ২৩:৩৫

মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা। জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের বাবা মাহমুব হামিদ তারার ক্রীড়ানুরাগ সকলেরই জানা। প্রায় সব ম্যাচেই উপস্থিত থেকে ছেলেকে উৎসাহ দিয়ে থাকেন। বিশ্বকাপে একটু দেরি করে হলেও ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন মুশফিকের বাবা মাহবুব হামিদ। লক্ষ্য একটাই ছেলেসহ পুরো দলকে মাঠে প্রেরণা দেওয়া।

সেই লক্ষ্যে আগামী ৩০ জুন বাংলাদেশ ত্যাগ করার কথা মাহবুব হামিদ তারার। শুক্রবার রাতে মাহবুব হামিদ তারা নিজের মুখেই জানিয়েছেন সেই কথা, ‘ভিসা পেতে বিলম্ব হওয়ায় যেতে দেরি হচ্ছে। গত বৃহস্পতিবার ভিসার জন্য আবেদন করেছি। ৫ কর্মদিবস অর্থাৎ মঙ্গলবার ২৫ জুনের মধ্যে ভিসা পাবো। এরপর ৩০ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবো।’

খেলা শেষে তারা ফিরবেন আগামী ১৭ জুলাই। এ সময় স্টেডিয়ামে বসে ছেলে মুশফিকসহ তথা বাংলাদেশ ক্রিকেট টিমের সকল সদস্যের খেলা উপভোগ এবং তাদের উৎসাহ জানানোর কথা বলেছেন তিনি।

মুশফিকের বাবা আরও জানান, তার সঙ্গে সফরসঙ্গী হচ্ছেন মুশফিকের মা রহিমা খাতুন, ছোট ভাই মাহফুজুল হামিদ ও ভাতিজা নাভিদ মাহফুজ। তিনি তাদের ও বাংলাদেশ ক্রিকেট টিমের সকলের জন্য বগুড়া তথা দেশবাসীর দোয়া চেয়েছেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম