অতিরিক্ত আবেদনে কোহলির শাস্তি

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৯, ১৫:৩১আপডেট : ২৩ জুন ২০১৯, ১৫:৩৩

রিভিউ বিপক্ষে গেলে এমন অঙ্গভঙ্গি ছিল কোহলির। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরাট কোহলির প্রশ্নবিদ্ধ আচরণ নিয়ে ট্রল কম হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়। সামির বলে জাজাইয়ের লেগ বিফোরের ডিআরএস সিদ্ধান্ত ভারতের পক্ষে না যাওয়ায় আম্পায়ারের সঙ্গে তা নিয়ে দীর্ঘক্ষণ দেন-দরবার করেছিলেন ভারতীয় অধিনায়ক। আপাতদৃষ্টিতে যা আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা। এমন আচরণে শাস্তি পেতে হচ্ছে ভারতীয় অধিনায়ককে।

কোহলিকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে আচরণ বিধি ভাঙায় তার ভাগ্যে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও। আইসিসি অবশ্য কোহলির বিপক্ষে অতিরিক্ত আবেদনের অভিযোগ এনেছে। কোহলি নিজেও এই অভিযোগ মেনে নিয়েছেন। ফলে শুনানির আর প্রয়োজন পড়েনি।

ঘটনাটি ছিল আফগানদের রান তাড়ার ২৯তম ওভারের ঘটনা। সামির বলে জাজাইয়ের বিরুদ্ধে এলবিডাব্লিউর আবেদন করেছিলেন কোহলি। বলটি অবশ্য লেগ স্টাম্পের বাইরে পিচ করলেও গ্রিপের কিয়দংশ লাইনের পাশে ছিল।

ফলে কোহলি আম্পায়ার আলিম দারের কাছে অনেকটা আগ্রাসী ভঙ্গিতেই এগিয়ে গিয়েছিলেন রিভিউ তাদের পক্ষে না আসায়। এ নিয়ে দীর্ঘক্ষণ দেন-দরবারও করতে দেখা যায় তাকে। তারপর আলিম দারের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার মতো ভঙ্গিও করেন কোহলি। এমন ভঙ্গি নিয়ে কোহলিকে নিয়ে ট্রল কম হয়নি। অবশ্য প্রশ্নবিদ্ধ এমন আচরণে শাস্তি পেতে হলো ভারতীয় অধিনায়ককে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম