বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বৃষ্টি, টস হতে দেরি

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৯, ১৪:৫৮আপডেট : ২৪ জুন ২০১৯, ১৫:১৬

টস হবে দেরিতে। সাউদাম্পটনে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের আপাত সম্ভাবনা টিকিয়ে রাখতে আজকে জয়ের বিকল্প নেই তাদের সামনে। আর তেমন গুরুত্বপূর্ণ ম্যাচেই বৃষ্টির হানা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা যাচ্ছে না।

এই মুহূর্তে উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ম্যাচের শুরুর ঘণ্টায় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আগেই ছিল। ধীরে ধীরে মেঘলা আবহাওয়া কেটে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ম্যাচটি মাঠে গড়ালেও দেরি করে অনুষ্ঠিত হবে। সে হিসেবে আইসিসি জানিয়েছে বৃষ্টি কমে গেলে স্থানীয় সময় সকাল ১০ টা ১০ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় ৩টা ১০ মিনিটে টস অনুষ্ঠিত হবে।

সাউদাম্পটনের এই মাঠেই শনিবার খেলেছে ভারত ও আফগানিস্তান। একদিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামছে আফগানরা।

এই মুহূর্তে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে ৬ নম্বরে অবস্থান বাংলাদেশের। জটিল হিসাব নিকেশে সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে শেষ তিনটি ম্যাচই জিততে হবে টাইগারদের। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম