এশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিসে সেমিতে বাংলাদেশের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ২১:৪৭আপডেট : ২৭ জুন ২০১৯, ২২:০৪

এশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিসে সেমিতে বাংলাদেশের বিদায় আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতায় সেমিফাইনালে বালক ও বালিকা উভয় বিভাগ থেকে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

অফিসার্স ক্লাবে বালক বিভাগের খেলায় বাংলাদেশ ২-১ ম্যাচে হেরে যায় নেপালের কাছে। স্বাগতিকদের সজিব হোসেন ৬-২, ৬-৪ গেমে নেপালের প্রনব মানানধরকে হারায়। কিন্তু দ্বিতীয় এককে বাংলাদেশের নাদিম মোল্লা ৩-৬,১-৬ গেমে হেরে যায় আরাভ সম্রাটের কাছে। দ্বৈতের খেলায় নাদিম ও সজিব জুটি হারেন ১-৬, ১-৬ গেমে নেপালের প্রনব ও আরাভ জুটির কাছে।

বালিকা বিভাগে রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে বালিকা বিভাগে ৩-০ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। স্বাগতিকদের প্রত্যাশা দাস ০-৬, ০-৬ গেমে ভারতের রিয়ার কাছে হেরেছে। বাংলাদেশের আরেক প্রতিদ্বন্দ্বী সাদিয়া আফরিন ২-৬, ০-৬ গেমে হেরেছে ইকা রাজুর কাছে। আর দ্বৈতের খেলাতে স্বাগতিকদের প্রত্যাশা ও সাদিয়া জুটি ০-৬, ০-৬ গেমে হার মানে ভারতের রিয়া ও সমীক্ষা জুটির কাছে।

আগামীকাল শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম