সেমির আশা বাঁচিয়ে রাখতে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৯, ১০:৫৬আপডেট : ৩০ জুন ২০১৯, ১১:০০

অনুশীলনে ইংল্যান্ড কোচ ও অধিনায়ক মরগান। বিশ্বকাপ শুরুর আগে হটফেভারিট তকমা বসেছিল ইংল্যান্ডের গায়ে। আর সেই স্বাগতিকরাই এখন ছিটকে যাওয়ার পথে! সেমিতে এক পা দিয়ে রাখা ভারতের বিপক্ষে আজ তাই জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। বার্মিংহামে রবিবার বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল। দেখাবে স্টার স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।

তিন হারে একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ইংলিশরা। গতকাল পাকিস্তান আফগানদের হারিয়ে দেওয়ায় চাপটা হয়ে দাঁড়িয়েছে পাহাড়সম। কারণ ইংল্যান্ডকে টপকে টেবিলে বর্তমানে চারে রয়েছে পাকিস্তান!

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ম্যাচটায় আজ অবশ্য স্বস্তির খবর ওপেনার জেসন রয়কে পাচ্ছে ইংল্যান্ড। পুরোপুরি ফিট না হলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় ইংলিশরা। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানও বলে দিয়েছেন সে কথা।

জেসন ইনজুরি আক্রান্ত হওয়ার পর তার শূন্যস্থান কোনওভাবে পূরণ করতে পারেননি জেমন ভিন্স। তাতে বরং চাপের মুখে মাথা নত করছেন মরগান, স্টোকস ও বাটলারকে।

তবে এজবাস্টনের এই মাঠে পরিংসখ্যান কথা বলছে ভারতের হয়ে। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের তিনটিতেই জয়ী তারা। আর অধিনায়ক কোহলির রেকর্ডও সবচেয়ে ভালো। ৫ ইনিংসে রান ২৪৩।

তবে এসব কিছুর দিকে না ভেবে ম্যাচের দিকেই নজর ইংলিশ অধিনায়ক মরগানের, ‘এটা সুবর্ণ সুযোগ। দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল। আর সেটা জিতলে ফাইনাল। তাই আমরা সেদিকেই মুখিয়ে আছি।’

আজ হারলেও গাণিতিক হিসেবে সেমির আশা বেঁচে থাকে ইংল্যান্ডের। মরগান অবশ্য সেদিকে যেতে চাইলেন না, ‘আমরা হারলেও গাণিতিকভাবে আশা টিকে থাকবে। কিন্তু আমরা দুটি ম্যাচই জিততে চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের