রক্তাক্ত ক্যারির প্রতিরোধ গড়া ৪৬ রান (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৯, ১৯:২৪আপডেট : ১১ জুলাই ২০১৯, ২০:০৩

আর্চারের বাউন্সারে হেলমেট খুলে যাচ্ছে ক্যারির। জোফরা আর্চারের গতি কতটা বিধ্বংসী তা টের পাওয়া গেছে বিশ্বকাপের শুরুতেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাউন্সার মেরে আহত করে মাঠের বাইরে পাঠিয়েছিলেন হাশিম আমলাকে। সেই ইংলিশ পেসার  দ্বিতীয় সেমিফাইনালে যেন আরও ক্ষুরধার। শর্ট বলে এবার রক্তাক্ত করলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারিকে!

পেস বলে আঘাত করার মুহূর্তটা একেবারে হাশিম আমলার মতো। আমলা অবশ্য রক্তাক্ত হননি। তবে আজ আর্চারের অষ্টম ওভারের শেষ বলটা ঘণ্টা প্রতি ৮৬ মাইলে আঘাত হানলে হেলমেটই খুলে যায় ক্যারির। সেই আঘাতে চিবুকও হয় ক্ষতিগ্রস্ত। পরে দেখা যায় রক্ত ঝরছে আঘাতপ্রাপ্ত চিবুক থেকে।

ব্যান্ডেজ নিচ্ছেন রক্তাক্ত ক্যারি।  আমলা রিটায়ার্ড হার্ট হলেও ক্যারি তেমনটা করেননি। ১৪ রানে অজিদের ৩ উইকেট পড়ার পর আহত হয়েও ক্যারি হাল ধরেন দলের। তাৎক্ষণিক ব্যান্ডেজ আর শুশ্রূষা নিয়ে ৭০ বলে খেলেছেন ৪৬ রানের লড়াকু এক ইনিংস।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম