আরও উজ্জ্বল বসুন্ধরা কিংসের শিরোপা সম্ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ২০:৪৫আপডেট : ১২ জুলাই ২০১৯, ২০:৪৮

আরও উজ্জ্বল বসুন্ধরা কিংসের শিরোপা সম্ভাবনা ১৩ দলের প্রিমিয়ার ফুটবল লিগ এখন শেষের দিকে। ডাবল লেগের এ প্রতিযোগিতায় শিরোপা লড়াই মূলত দুটি দলের মধ্যে সীমাবদ্ধ—বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এবং এ মৌসুমের সবচেয়ে বড় চমক বসুন্ধরা কিংস। নবাগত বসুন্ধরা এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। শুক্রবার আরামবাগকে সহজেই ৩-০ গোলে হারিয়ে তাদের শিরোপা সম্ভাবনা আরেকটু উজ্জ্বল।

১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে যথারীতি লিগের শীর্ষে বসুন্ধরা। এক ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট সংগ্রহ করা আবাহনীর অবস্থান দ্বিতীয়। মানে বাকি পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই বসুন্ধরা চ্যাম্পিয়ন!

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু প্রবল বৃষ্টিতে আট মিনিট পর থেমে যায় খেলা। যেখানে থেমেছিল, শুক্রবার খেলা শুরু হয়েছে সেখানেই।

লিগের পঞ্চম স্থানে থাকা আরামবাগ (২০ ম্যাচে ২৬ পয়েন্ট) প্রথমার্ধে আটকে রেখেছিল বসুন্ধরাকে। কিন্তু বিরতির পর প্রতিপক্ষের আক্রমণের তোড়ে জাল অক্ষত রাখতে পারেনি। ৫৪ মিনিটে বক্সের ভেতরে আরামবাগের এক ডিফেন্ডারের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়েছে বসুন্ধরা। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস।

১৪ মিনিট পর আবার গোল। কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার দুইশবেকভের ক্রস থেকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেছেন গত বিশ্বকাপে কোস্টারিকার প্রতিনিধিত্ব করা দানিয়েল কোলিনদ্রেস। ৭৬ মিনিটে কোলিনদ্রেসের আরেকটি গোলে জয় নিশ্চিত হয়েছে বসুন্ধরা কিংসের।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের