হ্যাজার্ডের অভিষেকে রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৯, ১১:০৫আপডেট : ২১ জুলাই ২০১৯, ১১:১৯

অভিষেকটা স্মরণীয় হলো না হ্যাজার্ডের। রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকটা স্মরণীয় হলো না চেলসি থেকে আসা এদেন হ্যাজার্ডের। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে হারে শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। হেরে গেছে ৩-১ গোলে।

দুটি দলই নতুন করে নেওয়া খেলোয়াড়দের মাঠে নামিয়েছে। তাতে সাফল্যের দেখা পেয়েছে শুধুই বায়ার্ন। এমনকি পূর্ণ শক্তির দল নিয়েও ব্যর্থ হয়েছে রিয়াল। ম্যাচের ১৫ মিনিটে গোল হজম করে তারা। বায়ার্নকে এগিয়ে নেন তলিসো। তার আগে অবশ্য দুটি চমৎকার গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। যার একটিতে বাধা হয়েছিলেন বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নয়্যার। আরেকটি সুযোগ নিজেই নষ্ট করেন করিম বেনজিমা।

দ্বিতীয়ার্ধে আরও ৫টি পরিবর্তন এনে আক্রমণে আরও ধার বাড়ায় বায়ার্ন। সেখান থেকে দুই বদলি খেলোয়াড়ের ওপর ভর করেই জয়ের দেখা পায় তারা। ৬৭ মিনিটে একটি গোল করেন রবের্ত লেভানদোস্কি, ৬৯ মিনিটে নাবরি পরে ব্যবধান বাড়িয়ে নেন আরও।

৮৪ মিনিটে অবশেষে একটি সান্ত্বনা সূচক গোল পায় রিয়াল। গোলটি করেন রদ্রিগো। তার আগে অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান বায়ার্নের বদলি গোলকিপার উলরাইখ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম