অভিষেক ম্যাচেই বিধি ভাঙলেন সাইনি

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০১৯, ১৫:৪৫আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৭:৫৫

নবদীপ সাইনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ভারতীয় পেসার নবদীপ সাইনির। আর প্রথম ম্যাচ খেলেই আচরণ বিধি ভঙ্গ করেছেন তিনি। বিধি ভাঙায় তাকে সতর্ক করেছে আইসিসি। কোনও জরিমানা করা না হলেও এক মাত্রার বিধি ভাঙায় তাকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে। নিকোলাস পুরানকে বিদায় দিয়ে আগ্রাসী অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। আইসিসির নিয়ম অনুসারে যা বিধিবহির্ভূত। সাইনি নিজের কৃতকর্ম স্বীকার নেওয়ায় আলাদা করে আর শুনানির প্রয়োজন পড়েনি।

বিধি ভাঙলেও দুর্দান্ত এক অভিষেকে হৈ চৈ ফেলে দিয়েছেন এই পেসার। ৪ ওভারে ১৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচটি জিততে অবশ্য কঠিন হয়েছিল ভারতের। ৯৬ রানের ছোট লক্ষ্য পেলে ১৬ বল হাতে রেখে ম্যাচ জিতেছে তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য উইকেটহীন ছিলেন ২৬ বছর বয়সী এই পেসার।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম