শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজে কিউইদের নেতৃত্বে সাউদি

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৯, ১১:৪১আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১১:৪৫

টিম সাউদি নেতৃত্বে থাকবেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে নেতৃত্বে থাকছেন না কেন উইলিয়ামসন। নিয়মিত অধিনায়ককে ছাড়া তিন ম্যাচের টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন পেসার টিম সাউদি।

বিশ্বকাপে ও টানা খেলতে থাকার কারণে আপাতত কেন উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়ার পক্ষে ম্যানেজমেন্ট। তার মতো বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার ট্রেন্ট বোল্টকেও। তাদের বদলে রয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্ট। এছাড়া তিন স্পিনিং অপশন মিচেল স্যান্টনার, টড অ্যাস্টল ও ইশ সোধিও রয়েছেন দলে।

নির্বাচক গ্যাভিন লারসেন জানালেন কেন উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়ার কথা, ‘কেন ও ট্রেন্ট বোল্ট বিশ্বকাপ ক্যাম্পেইনে বড় ভূমিকা রেখেছে। সামনে বড় সূচি থাকায় তাদের বিশ্রাম দেওয়ার এটাই সঠিক সময়।’

বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি টিম সেইফার্ট। অবশেষে সুস্থ হয়ে ফিরেছেন দলে। ফিরেছেন টম ব্রুসও। ভারতের বিপক্ষে বছরের শুরুতে ডাক পেয়েছিলেন পেস বোলিং অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। তাকে অবশ্য রাখা হয়নি এই একাদশে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে সেপ্টেম্বরের ১ তারিখ। সবগুলো ম্যাচই হবে পাল্লেকেলেতে।

স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুগলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, সেথ র‌্যান্স, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও রস টেলর।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে