বেতিসের বিপক্ষেও নেই মেসি

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০১৯, ১১:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৩:১১

আবার চোট শঙ্কা জেগে উঠেছে মেসিকে নিয়ে। লিগ শুরুর ম্যাচে বার্সেলোনার হয়ে খেলা হয়নি মেসির। চোটের কারণে গত শুক্রবার অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে খেলা হয়নি তার। কাফ ইনজুরি থেকে সুস্থ হওয়ার মাঝে থাকায় রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে খেলার কথা ছিল। নতুন করে আবার ইনজুরি শঙ্কা জেগে ওঠায় আজকেও খেলতে পারছেন না বার্সার প্রাণভোমরা।

মেসি চোট আক্রান্ত হন মাসের শুরুতে। পরবর্তীতে এই চোটের কারণে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেননি। একই কারণে লিগের উদ্বোধনী ম্যাচেও খেলা হয়নি।

পুরনো সেই চোট থেকে সুস্থ হয়ে গত সপ্তাহে অনুশীলনেও ফিরেছিলেন। সেখানেই দেখা দেয় বিপত্তি। শুক্রবার অনুশীলনে অস্বস্তি নিয়ে বের হয়ে যেতে হয় আর্জেন্টাইন তারকাকে। শনিবার মেসিকে  এককভাবে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছিল। বার্সা কোচ এরনেস্তো ভালভারদে জানিয়েছেন এই মুহূর্তে মেসিকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি নেবে না তারা, ‘সে সুস্থ হওয়ার পথে থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিবো না। শতভাগ ফিট না হলে সে খেলতে পারবে না।’

মেসির অনুপস্থিতিতে আবার লুই সুয়ারেস ও ওসমান দেম্বেলে দুজনেই চোটের কারণে খেলতে পারছেন না। সুয়ারেস সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতি পর্যন্ত মাঠের বাইরে থাকবেন। আর দেম্বেলে থাকবেন ৫ সপ্তাহ পর্যন্ত।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম