প্রথম দিনেই নামছেন সেরেনা-ফেদেরার-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, ১১:৩৪আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১১:৫২

প্রথম দিনেই নামছেন সেরেনা-ফেদেরার-জোকোভিচ হট ফেভারিটদের নিয়েই আজ শুরু হচ্ছে বছর শেষের গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। মেয়েদের এককে আজ ‍মুখোমুখি ফেভারিট সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।

মেয়েদের এককে বেশ কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার করে খেলছেন সেরেনা। মুখিয়ে আছেন রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লামের। কারণ আরেকটি জিতলেই যুগ্মভাবে কিংবদন্তি মার্গারেট কোর্টের সমান শিরোপা জেতার নজির গড়বেন তিনি।

গতবার অবশ্য তেমন সুযোগ এলেও পারেননি বিতর্কিত সব ঘটনার কারণে। তাকে হারিয়ে গতবার চ্যাম্পিয়ন হন নাওমি ওসাকা। আবার গত মাসে উইম্বলডন ফাইনালেও হেরে গেছেন সিমোনা হালেপের কাছে।

প্রথম রাউন্ডে রাশিয়ান শারাপোভার মুখোমুখি হলেও রেকর্ড কথা বলছে সেরেনার হয়েই। মুখোমুখি লড়াইয়ে সেরেনার জয়ের ব্যবধান ১৯-২। আর ২০০৫ সাল থেকে ১৮বার টানা সেরেনার কাছে হেরেছেন শারাপোভা। অপর দিকে ডোপ টেস্টের অপরাধে ১ বছর নিষিদ্ধ থাকা শারাপোভা কোর্টে ফিরলেও আলো ঝলমলে কিছু করে দেখাতে পারেননি। যার সবশেষ গ্র্যান্ড স্লাম জয়টা এসেছে ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনে।  

এদিকে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ছেলেদের এককেও থাকছে তারকাদের লড়াই।  তবে সেই লড়াইয়ে মেয়েদের তুলনায় হটফেভারিটের সংখ্যাটা একটু বেশি। বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের সঙ্গে শিরোপা প্রত্যাশী রয়েছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। আর প্রথম দিনেই সুইস কিংবদন্তি ফেদেরার মুখোমুখি হবেন ভারতের সুমিত নাগালের। শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের দেখাও মিলবে এদিন। তার প্রতিপক্ষ স্পেনের রবের্তো বায়না। ফ্রেঞ্চ ওপেন জয়ী অ্যাশলে বার্টি মুখোমুখি হবেন জারিনা ডিয়াসের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী