ইউরোপ সেরা ফন ডাইক

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ২৩:৩৭আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২৩:৫৩

পুরস্কার হাতে ফন ডাইক। গত বারই উয়েফার বর্ষসেরার পুরস্কার জিতে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর আধিপত্যে ছেদে টেনে দিয়েছিলেন লুকা মদরিচ। সেই ধারা বজায় থাকলো এবারও। মেসি, রোনালদোকে পেছনে ফেলে প্রথমবারের মতো ইউরোপ সেরার পুরস্কার জিতলেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

লিভারপুলের এই ডিফেন্ডার গত মৌসুমে লিভারপুলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। প্রিমিয়ার লিগে রানার্স আপ হয়েছে তার দল। ডাচ এই ডিফেন্ডার গত মৌসুমে ক্লাব ও দেশের হয়ে খেলেছেন ৫৯ ম্যাচে। ৯টি গোল করার সঙ্গে বানিয়ে দিয়েছেন ৪টি। বলতে গেলে লিভারপুলের রক্ষণ সামলেছেন তিনি। লিভারপুলের হয়ে অন্য যে কোনও আউটফিল্ড খেলোয়াড়ের চেয়ে বেশি মিনিট (৪,৪৬৫) মাঠে ছিলেন। তাই সেরা ডিফেন্ডারের পুরস্কারটিও জিতেছেন তিনি।

রোনালদো তিনবার ও মেসি দুইবার এই পুরস্কার জিতলেও ডিফেন্ডার হিসেবে এবারই প্রথম এমন পুরস্কার জিতলেন কেউ। জয়ের পর তাই ফন ডাইক ধন্যবাদ জানালেন সতীর্থদের, ‘দলের সতীর্থদের আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের সহায়তা ছাড়া হয়তো এমনটা সম্ভব হতো না। বলতে গেলে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এই ট্রফিটা জিতে গর্ববোধ করছি। এর কৃতিত্ব সবার, যারা আমাকে সহায়তা করেছে।’

ইউরোপ সেরা না হলেও মেসি জিতেছেন সেরা ফরোয়ার্ডের পুরস্কার। সেরা মিডফিল্ডার ডি ইয়ং। আর সেরা গোলকিপার হয়েছেন লিভারপুলের আলিসন। মেয়েদের বর্ষসেরা হয়েছেন লুসি ব্রোঞ্জ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের মাঠ থেকে সংসদে ‘ভাইকিং রো’, কীভাবে এলো
বিশ্বকাপের মাঠ থেকে সংসদে ‘ভাইকিং রো’, কীভাবে এলো
সতর্কসীমায় তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
সতর্কসীমায় তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম