প্রোটিয়াদের বিপক্ষেও নেই ধোনি, বিশ্রামে বুমরাহ-ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ১১:০৩আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৮:১১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও রাখা হয়নি ধোনিকে। কথা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয়তো টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন মহেন্দ্র সিং ধোনি। তিন ম্যাচের এই সিরিজেও রাখা হয়নি সাবেক অধিনায়ককে। বিশ্রামের পর দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। তবে বাদ দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে।

১৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সিরিজে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ মিস করলেন ধোনি। তার সঙ্গে সাইড লাইনে যোগ দিয়েছেন পেসার জসপ্রিত বুমরাহও। বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যেই তাকে বাইরে রাখা হয়েছে সিরিজে।

ক্যারিবীয়দের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে উড়িয়ে দিলেও প্রায় অনভিজ্ঞ বোলিং লাইন আপ নিয়ে প্রোটিয়াদের মুখোমুখি হবে ভারত। কারণ বুমরাহ ও ভুবেনেশ্বর না থাকায় অনভিজ্ঞ নবদীপ সাইনি, দীপক চাহার ও খলীল আহমেদদের দিয়ে কাজ চালাতে হবে কোহলিকে।

টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলীল আহমেদ, দীপক চাহার ও নবদীপ সাইনি।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি