মার্তিনেসের হ্যাটট্রিকে মেক্সিকোকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮

ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক মার্তিনেসের।

মেসিসহ অভিজ্ঞরা না থাকলেও জয় পেতে সমস্যা হচ্ছে না আর্জেন্টিনার। প্রীতি ম্যাচে লাউতারো মার্তিনেসের হ্যাটট্রিকে মেক্সিকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্ক্যালোনির দল।

ব্রাজিল বিশ্বকাপে আলোচনায় থাকা মেক্সিকো গোলকিপার ওচোয়া এই ম্যাচের রক্ষণে ছিলেন পুরোপুরি ব্যর্থ। অদ্ভূত ডিফেন্ডিংয়ের খেসাড়ত দিতে হয়েছে তাকে। তিনটি গোলই হয়েছে কোনাকুনি শটে। ১৭, ২২ ও ৩৯ মিনিটে ওচোয়াকে পরাস্ত করেছেন মার্তিনেস। তাতে দেখা মিলেছে তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। পেরেদেস ৩৩ মিনিটে পেনাল্টি স্পট থেকে করেছেন একটি গোল।  তবে ১৭ মিনিটের আগে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মেক্সিকোর। হ্যান্ডবলে পেনাল্টি 

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ছন্দ ধরে রাখতে পারেনি মেক্সিকোর সামনে। অপর দিকে অগোছালো মেক্সিকো এই অর্ধে কিছুটা চাপ প্রয়োগ করলেও ৯০ মিনিটে একটি শটও লক্ষ্য বরাবর নিতে পারেনি। অবশ্য ম্যাচটা প্রীতি হলেও উত্তেজনা ছড়িয়েছে খুব। আট খেলোয়াড় দেখেছেন হলুদ কার্ড।

২০১৬ সালের পর এত ব্যবধানে হারলো মেক্সিকো। সবশেষ চিলির কাছে তারা হেরেছিল ৭-০ গোলে। একই সঙ্গে নতুন কোচ মার্তিনোর অধীনে প্রথম হারের স্বাদ পেলো তারা। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে টানা ১১ ম্যাচ জিতেছে মেক্সিকো! 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী