সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ১৭:৪৬ আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৭:৪৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলায় আইনুল হক নামের এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন ধর্মপাশা চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাউসার। মঙ্গলবার (১ জুলাই) অভিযুক্ত পুলিশ সদস্যকে ধর্মপাশা চৌকি আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

সোমবার (৩০ জুন) রাতে ওই ছাত্রী বাদী হয়ে আইনুল হকের বিরুদ্ধে ধর্মপাশা থানায় নারী শিশু আইনে মামলা করেন। আইনুল হক সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউপির ইলামপুর দুভাগ গ্রামের নূর উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। থানার সামনে দিয়ে আসা যাওয়ার পথে আইনুলের সঙ্গে তার পরিচয়, এরপর তারপর প্রেম। গত ২৬ জুন ওই পুলিশ সদস্য ছাত্রীকে নিয়ে সুনামগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে আয়নুল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এক সময় ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানান এবং আইনুল হকের বিরুদ্ধে মামলা করেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, আইনুল হকের বিরুদ্ধে ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামালা সূত্রে জানা গেছে, ওই এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রথম বিয়ের কথা গোপন করে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পুলিশ সদস্য। গত ২৫ জুন পুলিশ সদস্য তাকে বিয়ে ও বেড়ানোর আশ্বাস দিয়ে সুনামগঞ্জ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর রাতে হোটেল কাটানোর সময় ধর্ষণ করে। ভুক্তভোগী পুলিশ সদস্য আইনুল হককে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়েতে রাজি হয়, কিন্তু প্রথম পক্ষের স্ত্রী আইনুল হকের দ্বিতীয় বিয়েতে প্রচণ্ডভাবে বাধা দেয়। আইনুল হক বিবাহিত ও সন্তানের জনক। সবকিছু গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

/এফআর/
সম্পর্কিত
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
সর্বশেষ খবর
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন