বিসিসিআই সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ১১:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:৫০

সৌরভ গাঙ্গুলী হতে যাচ্ছেন বিসিসিআই প্রধান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে শুরুতে মনোনয়ন দাখিলের কথা শোনা গিয়েছিল সৌরভ গাঙ্গুলীর। রবিবার দিনভর নাটকের পর সর্বসম্মতিতে আগেভাগেই সবকিছু বলতে গেলে এখন চূড়ান্ত। ভারতীয় ক্রিকেটের সর্বময় ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় পত্রিকায় এখন সৌরভেরই জয়জয়কার। সভাপতি পদের জন্য সৌরভ গাঙ্গুলী মনোনয়ন দাখিল করবেন ১৪ অক্টোবর। আর এই পদের জন্য এখন একমাত্র প্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাসোসিয়েশনের এই প্রধান। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২৩ অক্টোবর। একটা সময় সভাপতি পদের জন্য গাঙ্গুলীর নাম প্রথমে শোনা গেলেও পরে ফেভারিট মনে করা হচ্ছিল বিতর্কিত বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের সমর্থিত সাবেক ক্রিকেটার ব্রিজেশ প্যাটেলের নাম। কিন্তু গাঙ্গুলী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাঝে বৈঠকের পর পরই পাল্টে যায় সব হিসাব-নিকাশ। পরিবর্তিত অবস্থায় আইপিএল চেয়ারম্যান হিসেবে এখন দেখা যেতে পারে ব্রিজেশ প্যাটেলকে।

বলতে গেলে রাজনৈতিক বিবেচনা ও আগের বোর্ডের ক্ষমতাধররাই এখন বোর্ডের চালিকাশক্তি। সাবেক বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরও আছেন এদের দলে। তার ভাই অরুণ সিং ধামাল হতে যাচ্ছেন বোর্ডের কোষাধ্যক্ষ।

অবশ্য সভাপতি হিসেবে পদে বসলেও গাঙ্গুলী দায়িত্ব পালন করতে পারবেন ১০ মাস। তার পরে লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী তিন বছরের জন্য বাইরে থাকতে হবে প্রশাসনিক কার্যক্রম থেকে। গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য বা জাতীয় পর্যায়ে কেউ টানা ছয় বছর দায়িত্ব পালন করলে বাইরে থাকার এই নিয়ম রাখা হয়েছে।

জানা গেছে, রবিবার মুম্বাইয়ে অনানুষ্ঠানিক সভাতে হয় এসব সিদ্ধান্ত। যার আয়োজক ছিলেন শ্রীনিবাসন! আরও জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবে গাঙ্গুলী ও আইপিএল প্রধান হিসেবে প্যাটেলের নাম ঘোষণা করেন সাবেক এই ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান। পরে তাকে সমর্থন করেন বাকিরা।−ক্রিকইনফো। 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান