বাংলাদেশের গোলকিপারই ম্যাচসেরা: ভারতের কোচ

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ১২:৫৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৩:০২

বাংলাদেশের গোলকিপারের প্রশংসা করেছেন ভারতের কোচ স্টিমাচ। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর খুব বেশি সন্তুষ্ট দেখা গেলো না ভারতকে। দলটির কোচ থেকে শুরু করে অধিনায়ক সুনীল ছেত্রী হতাশা জানিয়েছেন ম্যাচের পর। তবে বাংলাদেশের গোলরক্ষককে নিয়ে প্রশংসা ঝরেছে ভারতের কোচ ইগর স্টিমাচের কণ্ঠে।

ভারত বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা প্রতিহত হয়েছে বাংলাদেশের গোলকিপার আশরাফুল ইসালাম রানার অসাধারণ নৈপুণ্যে। ম্যাচের পর রানার পারফরম্যান্সে মুগ্ধ স্টিমাচ বললেন, ‘দর্শকরা খেলা উপভোগ করেছেন। আমরা খুশি নই। প্রচুর সুযোগ তৈরি হয়েছে কিন্তু আমরা গোল করতে পারিনি। আমার মতে বাংলাদেশের গোলকিপারই ম্যাচ সেরা।’

ভারতের কোচ অবশ্য আগেই সতর্ক করে দিয়েছিলেন বাংলাদেশকে নিয়ে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘জানতাম ওরা ৯জন মিলে রক্ষণ সামলাবে। গোল করা কঠিন হবে এটা বলে দিয়েছিলাম। প্রথমার্ধে আমরা আগ্রাসী ছিলাম না। তবে দ্বিতীয়ার্ধে ভুল শুধরে নিলেও সুযোগ নষ্ট করেছি।’

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বাংলাদেশ ৪২ মিনিটে এগিয়ে গেলেও ৮৮ মিনিটে গোল করে হার এড়িয়েছে স্বাগতিকরা। পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে টুইটারে হতাশা জানিয়েছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীও, ‘সল্ট লেকে যে আবহ ছিল সেখানে আমরা তেমন কোনো পারফরম্যান্স উপহার দিতে পারিনি। পুরো ড্রেসিং রুমই হতাশ ছিল। যে সুযোগগুলো পেয়েছি তা কাজে লাগাতে আমরা ব্যর্থ হয়েছি।’ তবে ঘুরে দাঁড়িয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ভারতীয় এই অধিনায়ক।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম