বেঙ্গালুরুর সেই ভুল থেকেই মুশফিকের শিক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১১:৫১আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১২:৫৪

এবার ম্যাচ জিতেই শেষ করলেন মুশফিক। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থেকেও হারতে হয়েছিল বাংলাদেশকে। ১৪৭ রানের জবাবে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। শেষ ৩ বলে প্রয়োজন ছিল ২ রান। তখন হার্দিক পান্ডিয়াকে হঠাতই বাউন্ডারি মারার ভূত চাপে মুশফিক ও মাহমদুউল্লাহর মাথায়। তাদের সেই ভুলে বাংলাদেশ ম্যাচ হারে ১ রানে। ২০১৬ সালের মতো এবার আর ভুল করেননি মুশফিক-মাহমুদউল্লাহ।

ঠাণ্ডা মাথায় খেলে ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছেন এই জুটি। মূলত বেঙ্গালুরুর ওই ম্যাচের ভুল থেকেই শিক্ষা লাভ করেছেন তারা। সংবাদ সম্মেলনে মুশফিকও জানালেন তেমনটা, ‘মানুষ ভুল করতেই পারে। তবে সেখান থেকে শিক্ষা নেওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই ম্যাচের পর থেকে আমি বেশ কিছু ম্যাচে দলকে জিতিয়েছিলাম। সেগুলো আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। এমন পরিস্থিতিতে কী করেছি, কী করা উচিত ছিল; সেই অভিজ্ঞতাটাও হয়েছে। ২০তম ওভার শুরু হওয়ার আগে আমি আর রিয়াদ ভাই কথা বলেছিলাম। আমরা পরিষ্কার ছিলাম, আসলে আমাদের কী করতে হবে। আমরা ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পেরেছি, এটাই আমাদের জন্য দারুণ ব্যাপার।’

২০০৯ সাল থেকে ২০১৮ এই সময়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ ৮টি টি-টোয়েন্টি খেলেছে। যার সবগুলোতেই শেষ হাসি হেসেছে ভারত। দিল্লিতে সাকিব-তামিমবিহীন নবম ম্যাচ খেলতে নেমে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ভারতকে তাদের মাটিতে হারিয়ে খুশিটা খানিকটা বেশিই মুশফিকের, ‘আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুব বড় একটি মুহূর্ত। আমরা কখনো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতিনি। আমরা বেশ কিছু নিয়মিত খেলোয়াড়কে ছাড়া খেলেছি। কিন্তু তরুণরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছে। বিশেষ করে বোলাররা ভারতের এমন উইকেটে যেভাবে বোলিং করেছে তা সত্যিই প্রশংসনীয়। ওরাই মঞ্চটা গড়ে দিয়েছে।’

১৪৯ রানের লক্ষ্য তাড়া করার মতো হলেও ব্যাটিং করা সহজ ছিল না বলে জানালেন মুশফিক, ‘উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না।  নতুন বলে এবং তাদের ভালোমানের স্পিনারের বিপক্ষে রান তোলা কঠিন ছিল। তবুও বলবো দলের প্রত্যেকে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। আমাদের হারানোর কিছু ছিল না। এই পুরো সফরে আমাদের হারানোর কিছু নেই। কিন্তু এই জয় আমাদেরকে নতুন করে চিন্তা করতে সহায়তা করবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের