বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবলে বাংলাদেশ চতুর্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ২১:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫৭

বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবলে বাংলাদেশ চতুর্থ বঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকরা ৩-০ সেটে হেরে গেছে কিরগিজস্তানের কাছে। অন্য দিকে এই আসরে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপালের মেয়েরা।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে রাউন্ড রবিন পর্বে বাংলাদেশ ৩-২ সেটে হারিয়েছিল কিরগিজস্তানকে। কিন্তু স্থান নির্ধারণী ম্যাচে এসে সাবিনারা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। প্রথম সেটে ২৫-১৩ ও দ্বিতীয় সেটে ২৫-১৪ পয়েন্টে পিছিয়ে যায়। তৃতীয় সেটে করে অসহায় আত্মসমর্পণ। হেরেছে ২৫-১২ পয়েন্টে।

অপর দিকে প্রতিযোগিতার ফাইনালে ৩-০ সেটে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম