দিবা-রাত্রির টেস্ট থেকে ছিটকে গেলেন সাইফ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৪:১৭আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:১২

সাইফ হাসান। ভারতের বিপক্ষে টেস্টে অভিষেকের অপেক্ষায় ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। চোটের কারণে সেই অপেক্ষা আরও বাড়লো তার। ছিটকে গেছেন কলকাতায় অনুষ্ঠেয় দিবা-রাত্রির টেস্ট থেকে।

বুধবার বিবৃতির মাধ্যমে সাইফের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকে মাঠেই অনুশীলনের ফাঁকে তার আঙুলের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন দলের ম্যানেজার সাব্বির খান ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। তারপর সিদ্ধান্ত জানান তারা।  

সাইফের চোট পাওয়া আঙুল দেখছেন ফিজিও ও ম্যানেজার।  ইন্দোরে সিরিজের প্রথম টেস্টের সময় বদলি হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন সাইফ। স্লিপে চেতেশ্বর পূজারার ক্যাচ ধরার সময় আঘাত পান ডান হাতের কনিষ্ঠ আঙুলে। এখনও সেরে না ওঠাতেই তাকে বিশ্রামে রাখার পক্ষে মেডিক্যাল টিম।

২২ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অবশ্য সাইফের কোনো বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বিসিবি।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম