ভিসা জটিলতায় কলকাতায় আটকে সাইফ

রবিউল ইসলাম, কলকাতা থেকে
২৭ নভেম্বর ২০১৯, ১০:৪১আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১১:২৭

সাইফ হাসান। ভিসা জটিলতার কারণে কলকাতার বিমান বন্দরে গিয়েও ফিরে আসতে হয়েছে জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসানকে। সোমবার দেশে ফেরার জন্য নেতাজী সুভাষ চন্দ্রবসু আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। তার সঙ্গে দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়া আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম অনিক এবং এবাদত হোসেনরা দেশে ফিরতে পারলেও সাইফ যেতে পারেননি।

ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার কারণে তাকে দেশে ফিরতে দেয়নি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। পরবর্তীতে হোটেলে ফিরে আসতে বাধ্য হন ডানহাতি এই ব্যাটসম্যান। তাই বাধ্য হয়ে তিনি দুইদিন ধরে কলকাতাতেই অবস্থান করছেন।

জানা গেছে, সমস্যা অনেকটাই কেটে গেছে। বুধবার দুপুর নাগাদ বাংলাদেশ হাইকমিশনের তৎপরতায় বিষয়টির সুরাহা হচ্ছে। সাইফ হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 'আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ২৪ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল কিন্তু আমি যাচ্ছিলাম ২৫ তারিখ। বুধবার চলে যাবো। আশা করছি হয়ে যাবে, আজ দুপুরে বাংলাদেশের হাই কমিশন জানিয়ে দেবে। সব ঠিক থাকলে রাতের ফ্লাইটে আমি দেশে চলে যাবো।'

সাইফ হাসানের ভিসার মেয়াদ ছিল ২৪ নভেম্বর পর্যন্ত। গত জুলাইয়ে বিসিবি একাদশের হয়ে বেঙ্গালুরু আর মহীশুর খেলতে গিয়েছিলেন। সে সময় ভারতের ভিসা পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওই ভিসাতেই জাতীয় দলের হয়ে খেলতে এসেছিলেন জাতীয় দলের সঙ্গে। কিন্তু ভারত সফরের শেষ দিকে তার সেই ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কেউই তা নজরে আনেননি।

অথচ ইনজুরিতে থাকা সাইফ আগেই যেতে পারতেন। কলকাতা টেস্টের দুইদিন আগেই একাদশে না থাকা নিশ্চিত হয়ে গিয়েছিল। বদলি হিসেবে কাউকে না এনে দলের সঙ্গে তাকে রেখেও দেওয়া হয়েছিল।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের