কুমিল্লার কাছে ঢাকার হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট ।।
০২ ডিসেম্বর ২০১৫, ১৮:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১২:২৬

A13T7647 বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৭তম ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১০ রানের জয় পেয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৪২ রানের জবাবে খেলতে নেমে ১৩১ রান তুলতেই শেষ হয়ে যায় নির্ধারিত ওভার।  ঢাকাকে শুরুতেই চেপে ধরে কুমিল্লার বোলাররা।  শোয়েব মালিকের থ্রোতে ঢাকার ওপেনার সৈকত আলী রান আউটের শিকার হন।  এরপর সাঙ্গাকারা ও সাদমান ইসলাম মিলে ধীরে সুস্থে এগুতে থাকেন। দলীয় ৪০ রানের মাথায় শুভাগত হোমের ডেলিভারিতে বোল্ড হয় সাদমান (১০)।
শেষ পর্যন্ত কুমার সাঙ্গাকারার ৩০ ও নাসির হোসেনের ৩২ রানে ঢাকা ডায়নামাইটস ১৩১ রান করতে সমর্থ হয়। সাঙ্গাকারা ২৭ বলে ৩০ রান করে দূর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়। নাসির ৩২ রান করতে বল খেলেছেন ৩০টি।
মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ডেসকাট (১১),আবুল হাসান (১২) এবং ওয়ারলার (১১) রানও দলের জয়ে ভূমিকা রাখতে পারেননি।
কুমিল্লার বোলারদের মধ্যে আবু হায়দার রনি সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। এছাড়া ‍শুভাগত হোম ও মাশরাফি বিন মর্তুজা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। শোয়েব মালিক ২ ওভার হাত ঘোড়ালেও উইকেট পাননি একটিও; দিয়েছেন ১৭ রান।
ম্যাচ সেরা হয়েছেন আজহার জাহেদি।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত ছিলেন আজহার জাহেদি। ৩৯ বলে ২ চার ও ৩ ছয়ে তিনি তার ইনিংস সাজান। এছাড়া লিটন কুমার দাস ৩১ ও শুভাগত হোম ২১ রান করেন।

পাকিস্তানি দুই ক্রিকেটার শোয়েব মালিক ও আহমেদ শেজহাদ তারা ২ জনই বুধবার কুমিল্লার হয়ে মাঠে নেমেছেন। যদিও দুই জনের কেউই বড় স্কোর গড়তে পারেননি। ওপেনিং নামা আহমেদ শেহজাদ ১১ বলে ২ চারে করেছেন ৯ রান। অন্যদিকে অলরাউন্ডার শোয়েব মালিক ১৩ বলে এক চারে খেলেছেন ৮ রানের ইনিংস।

ঢাকা ডায়নামাইটসের বোলারদের মধ্যে ইয়াসির আলী ও ফরহাদ রেজা প্রত্যেকে ২টি উইকেট নিয়েছেন। এছাড়া মুস্তাফিজুর রহমান, মোশারফর হোসেন রুবেল ও নাসির হোসেন প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে