বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহকে নিয়ে সংশয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৪

দিবা-রাত্রির টেস্টে চোট পান মাহমুদউল্লাহ। বঙ্গবন্ধু বিপিএলের শুরুতে চোট শঙ্কায় পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। হ্যামস্ট্রিংয়ের চোটে পুরোপুরি সেরে না ওঠাতে বিপিএলের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। বিপিএলে এবার খেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। ১১ ডিসেম্বর তার দলের খেলা সিলেট থান্ডারের বিপক্ষে। দলের অনুশীলন শুরু হয়ে গেলেও মাহমুদউল্লাহকে বলা হয়েছে বাড়তি ঝুঁকি না নিতে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘উদ্বোধনী খেলায় মাহমুদউল্লাহর খেলার সিদ্ধান্ত আসলে ম্যাচের আগ মুহূর্তে নেওয়া হবে। আশানুরূপ উন্নতি হলেও তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।’

তিনি আরও যোগ করেন, ‘আসলে মাহমুদউল্লাহ সুস্থ আছে। কিন্তু পুরোপুরি ফিট নয়। তাই তাকে অপেক্ষায় থাকতে বলা হয়েছে।’

জানা গেছে, মাহমুদউল্লাহর হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান মাত্রার ইনজুরি। ভারত সফরে চোট পাওয়ার পরেই তাকে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ