ক্লপের যে গুণ ‘বড় ভক্ত’ বানিয়েছে ডু প্লেসিকে

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ১১:০০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৬:২৩

ক্লপের সঙ্গে রেস্তোঁরায় দেখা হয় ডু প্লেসিস আর কলিসির। ফুটবলের খুব একটা ভক্ত নন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাই কোনো ফুটবল কোচও তাকে খুব একটা টানে না। কিন্তু এমন কী হলো যে প্রোটিয়া অধিনায়ক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের বড় ভক্ত হয়ে গেছেন!

এমন আকস্মিক পরিবর্তনের কারণ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের অসাধারণ ব্যক্তিত্ব! নভেম্বরে আকস্মিক এক সফরে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন লিভারপুলের কোচ। কেপটাউনে তখন তার সঙ্গে একটি রেস্তোঁরায় দেখা হয়ে যায় ডু প্লেসির। প্রোটিয়া অধিনায়কের সঙ্গে তখন বসেছিলেন দক্ষিণ আফ্রিকার রাগবি দলের অধিনায়ক সিয়া কলিসি। 

আকস্মিক সেই সাক্ষাতে ক্লপ ঠিকই কলিসিকে চিনতে পেরেছিলেন। কীভাবে? রাগবির ভক্ত ক্লপ মাত্র ১০দিন আগে জাপানে হওয়া রাগবি বিশ্বকাপ জেতা দলটিকে নিজের চোখেই টিভিতে ট্রফি উঁচিয়ে ধরতে দেখেন। তাই বিশ্বকাপ জেতা অধিনায়ক কলিসির সঙ্গে দেখা হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে ভোলেননি ক্লপ। যদিও ফাফ ডু প্লেসিকে তিনি চিনতে পারেননি।

সেই আকস্মিক সাক্ষাতের কথা মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক, ‘তিনি আমাকে চিনতে পারেননি। তবে তিনি ক্রিকেট দেখেন। এমনকি লিভারপুলের ওরাও বিশ্বকাপে ইংল্যান্ড কত ভালো খেলেছিল সেটা দেখেছিল।’

ডু প্লেসি ফুটবলের প্রতি তেমন আগ্রহ না রাখলেও সেই সাক্ষাতের ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন। কলিসি পোস্টের নিচে সেরা মুহূর্ত বলে মন্তব্যও করেছিলেন। সেই ডু প্লেসিকেই অসাধারণ ব্যক্তিত্বের গুণে কাছে টানতে পেরেছেন ক্লপ। তাই এখন তার ভীষণ ভক্ত ডু প্লেসি, ‘এত বিখ্যাত হয়েও তিনি অসাধারণ একজন মানুষ। আমার কাছে মনে হয় এটাই নেতৃত্বগুণ। মানুষের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা- তাই আমি তার বড় ভক্ত হয়ে গেছি।’

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম