‘ভারত-পাকিস্তান সিরিজ চালু করতে ভূমিকা রাখতে পারেন সৌরভ’

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ১৮:০০আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৮:২৪

সৌরভ গাঙ্গুলী। রাজনৈতিক বৈরী সম্পর্কে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। বৈশ্বিক ইভেন্টেই খেলতে দেখা যায় দল দুটিকে। ২০০৪ সালে এই ভারতের পাকিস্তান সফরে বড় ভূমিকা ছিল তখনকার ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। সেই মানুষটিই এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি (বিসিসিআই)। তাই তাকে ঘিরে অনেক প্রত্যাশা পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের। মনে করেন, দ্বিপক্ষীয় সিরিজ চালু করতে ভূমিকা রাখতে পারেন সৌরভ।

২০০৪ সালে পাকিস্তান সফরে খুব একটা আগ্রহ ছিল না বিসিসিআইয়ের। ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীই তখন সফরটি হতে রাজি করান সতীর্থ ও বোর্ডকে- এমনটি জানিয়েছেন লতিফ, ‘২০০৪ সালে বিসিসিআই যখন নাকি পাকিস্তান সফরে রাজি ছিল না। তখন সৌরভই বোর্ড ও ক্রিকেটারদের মানিয়েছিল। সফরটিও ভারতের জন্য স্মরণীয় ছিল। কারণ দীর্ঘ বিরতির পর তারা বড় ব্যবধানে জিতেছিল।’

৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানে জেতে ভারত। টেস্ট সিরিজটিও তারা জিতে নেয় ২-১ ব্যবধানে। অথচ এখন  বৈশ্বিক ইভেন্ট ছাড়া মুখোমুখি হয় না চিরবৈরী দুই দেশ। লতিফ মনে করেন দ্বিপক্ষীয় সিরিজ চালু করলেই সম্পর্কের উন্নয়ন সম্ভব। তেমনটি করতে সৌরভ ভূমিকা রাখতে পারেন পিসিবিকে সাহায্য করে। শুক্রবার দ্য নেশনকে দেওয়া সাক্ষাৎকারে লতিফ বলেছেন, ‘সৌরভ ক্রিকেটার ও বিসিসিআই সভাপতি হিসেবে এহসান মানি ও পিসিবিকে সাহায্য করতে পারে। যতক্ষণ না পূর্ণাঙ্গ আকারে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হবে, দুই দেশেই পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। আর বিশ্বও পাকিস্তান-ভারতকে ক্রিকেট খেলতে দেখতে চায়।’

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের