নিউজিল্যান্ড সফরের আগে ইশান্তের চোট

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ০৯:৪৬আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১০:০২

চোট পেয়েছেন ইশান্ত।  ভারতের সাম্প্রতিক টেস্ট সাফল্যের অন্যতম অস্ত্র পেসার ইশান্ত শর্মা। নিউজিল্যান্ড সফরের উদ্দেশে তার দেশ ত্যাগ করার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু এর আগেই গোড়ালির অনাকাঙ্ক্ষিত চোটে আক্রান্ত হয়েছেন ভারতের অভিজ্ঞ এই পেসার!

রঞ্জি ট্রফিতে বিদর্ভের বিপক্ষে দিল্লির হয়ে খেলছিলেন ইশান্ত। সোমবার দ্বিতীয় ইনিংসে নিজের তৃতীয় ওভারে ঘটে এমন অঘটন। ৩১ বছর বয়সী পেসারের চোটের অবস্থা গুরুতর মনে হয়েছে দিল্লির টিম ম্যানেজমেন্টের। চোটের কারণে ইশান্ত মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে।

এমন চোটে দিল্লি শিবিরও খুব একটা স্বস্তিতে নেই। থাকার কথাও নয়, আক্রমণের ভরসা ইশান্ত বিদর্ভের প্রথম ইনিংসে ৪৫ রানে নিয়েছেন ৩ উইকেট। তার চোট ভারতীয় দলের নির্বাচকদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। কারণ নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করতে হবে দুই-এক দিনেই।

দিল্লি দলের এক কর্মকর্তা জানিয়েছেন ইশান্তের পা ফুলে গেছে, ‘ইশান্তের পা ফুলে গেছে। আশা করছি কোনও ফ্র্যাকচার হয়নি। তার এমআরআই করানো হবে। এখন ওর রিহ্যাবের দায়িত্ব নেবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।’

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, চলমান ম্যাচে আর বল করতে পারবেন না ইশান্ত। তবে তাকে পাওয়ার আশা ছাড়ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট!

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের