আক্ষেপ মেটালেন অ্যাশলে বার্টি, সেমিতে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ১৪:৫২আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৫:০৩

৩৬ বছর পর অস্ট্রেলীয় কাউকে সেমিতে পেলো অস্ট্রেলিয়ান ওপেন। বছর শুরুর গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন হয়ে থাকে অস্ট্রেলিয়াতে। অথচ ৩৬ বছর ধরে সেই গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে দেখা যায়নি অস্ট্রেলীয় কাউকে। অজিদের সেই আক্ষেপ মিটিয়েছেন অ্যাশলে বার্টি। 

কোয়ার্টার ফাইনালে পেত্রা কেভিতোভার বিপক্ষে চিত্তাকর্ষক এক লড়াই উপহার দিয়েছেন বার্টি। মেলবোর্নে প্রথম সেট টাইব্রেকারে জিতে দুই সেটের খেলাটি জিতে নিয়েছেন ৭-৬ (৮-৬), ৬-২ গেমে।

শেষ চারে তার প্রতিপক্ষ আমেরিকান ১৪তম বাছাই সোফিয়া কেনিন। যিনি এবারই প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে শেষ চারের টিকিট কেটেছেন। মেলবোর্নে সর্বশেষ অস্ট্রেলীয় কোনও নারীর সেমিফাইনালে পৌঁছানোর নজিরটি ১৯৮৪ সালের। তিনি ছিলেন ওয়েন্ডি টার্নবুল।

অপর দিকে ছেলেদের এককে সেমিফাইনালে পৌঁছেছেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার। ক্যারিয়ার জুড়ে টেনিস খেললেও কখনো মুখোমুখি হননি টেনিসের! কথাটি শুনে চমকে যাওয়ারই কথা, কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন টেনিস স্যান্ডগ্রেন! তাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে ওই কথাগুলো বলেছিলেন সুইস কিংবদন্তি।
কোর্টে অবশ্য প্রতিপক্ষ টেনিসের স্বরূপটা টের পেয়েছেন ফেদেরার। ৩ ঘণ্টা ২৮ মিনিটের দীর্ঘ লড়াই হয়েছে দুজনের। সেখানে ফেদেরারকে কম ভোগাননি টেনিস! ফেদেরারের কাছে প্রথম সেটটি হেরে গিয়ে পরের দুই সেট জিতে নিয়েছিলেন। মনে হচ্ছিল ১৯৯১ সালের পর নিচু র‌্যাঙ্কধারী কেউ খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল! কিন্তু চতুর্থ সেটটি ট্রাইব্রেকারে জিতে তাকে বাস্তবতার মাটিতে নামিয়ে আনেন সুইস কিংবদন্তি। দুর্দান্ত লড়াইয়ে ফেদেরারের জয় পান ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬ (১০-৮), ৬-৩ গেমে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের