আর্জেন্টিনাকে হারিয়ে টোকিও অলিম্পিকে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৭

আর্জেন্টিনাকে হারিয়ে টোকিও অলিম্পিকে ব্রাজিল আর নয় অপেক্ষা। আর্জেন্টিনার পর ব্রাজিলও আঞ্চলিক বাছাইয়ের বৈতরণী পার হয়ে পৌঁছে গেছে ২০২০ টোকিও অলিম্পিক ফুটবলে। আর সেটি তারা করেছে চিরপ্রতিদ্বন্দ্বী  আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে!

সবার আগে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে অবশ্য আর্জেন্টিনা। রাউন্ড রবিন লিগের বাছাই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই জিতেছে তারা। কিন্তু টানা দুই ম্যাচে ড্র করায় অপেক্ষায় থাকতে হয় ব্রাজিলকে। সে হিসেবে রবিবারের ম্যাচে আর্জেন্টিনাকে হারাতেই হতো সেলেসাওদের। 

 ম্যাচের শুরু থেকেই আক্রমণ হেনেছে  ব্রাজিল। ১১ মিনিটে পাউলিনিয়ো এগিয়ে নেন দলকে। আধা ঘণ্টার মাথায় দ্বিতীয় গোলটি করেন কুনহা। বিরতির পর আবারও কুনহা করেছেন  গোল। 

আর্জেন্টিনা আগেই অলিম্পিকের সোনা জিতলেও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল প্রথমবারের মতো অলিম্পিকের সোনা জেতে ২০১৬ সালে। সেটি নিজেদের মাটিতে, মারাকানা স্টেডিয়ামে, ২০১৬ রিও অলিম্পিকে। 

/এফআইআর/ পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক