দু’বছর পর সাইফউদ্দিনের কোটা ১৬ ওভার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০২

দু’বছর পর সাইফউদ্দিনের কোটা ১৬ ওভার ২০১৮ সালের ডিসেম্বরে পূর্বাঞ্চলের হয়ে সর্বশেষ বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলেছিলেন সাইফউদ্দিন। দুই বছর পর কক্সবাজারে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সীমিত ওভারের ক্রিকেটেও ৫ মাস ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। সবকিছু মিলিয়েই কক্সবাজারে আজ উত্তরাঞ্চল-পূর্বাঞ্চলের ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাইফউদ্দিনের প্রত্যাবর্তন ম্যাচ বলে।

১৫ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সাইফউদ্দিনকে প্রস্তুত করে তুলতে বিসিএলের তৃতীয় রাউন্ডে পরখ করে দেখতে চাইছেন নির্বাচকেরা।

সাইফউদ্দিন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। পিঠের চোট তাকে এতদিন খেলতে দেয়নি। ৩৩টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন সাইফউদ্দিনের খেলা হয়নি ভারত ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ।

দীর্ঘদিন পর মাঠে ফিরতে তর সইছে না সাইফউদ্দিনের, বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেকদিন পর সাদা পোশাকে খেলতে নামবো, খুব ভালো লাগছে। এখন আমি পুরোপুরি সুস্থ, নিজেকে প্রমাণ করতে উন্মুখ হয়ে আছি আমি।’

পুরোপুরি সুস্থ হলেও সাইফউদ্দিন ১৬ ওভারের বেশি খেলতে পারবেন না, ‘পুরোপুরি সুস্থ থাকলেও আমার বোলিং নির্ধারণ করে দেওয়া হয়েছে। পুরোদিনে আমি ১৬ ওভারের বেশি করতে পারবো না । কমপক্ষে দুটি স্পেলে বোলিং করতে হবে।’ 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম