মাহমুদউল্লাহকে বাদ দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৮

মাহমুদউল্লাহকে বাদ দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহকে বাদ রেখেই ঘোষিত হয়েছে ১৬ সদস্যের এই দল।

পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়া দল থেকে ৪টি পরিবর্তন আনা হয়েছে এই দলে। মাহমুদউল্লাহর মতো বাদ পড়েছেন সৌম্য সরকার, পেসার রুবেল হোসেন ও আল আমিন হোসেন। পাকিস্তান টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়া মুশফিকুর রহিম ফিরেছেন এই টেস্টে। ফিরেছেন মোস্তাফিজুর রহমানও। চোট সারিয়ে ফিরেছেন অফস্পিনার মেহেদী মিরাজ, ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া অভিষেক না হওয়া ব্যাটসম্যান ইয়াসির আলী ও পেসার হাসান মাহমুদও ডাক পেয়েছেন।

মাহমুদউল্লাহর টেস্ট ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। রাওয়ালপিন্ডি টেস্ট ভালো না হওয়ায়, বিশেষ করে যেভাবে দায়িত্বজ্ঞানহীন শট খেলে নাসিম শাহর হ্যাটট্রিকের শিকার হন, তাতে পূর্বাভাস  ছিল এই টেস্টে বাদ পড়বেন। শেষ পর্যন্ত হয়েছেও তাই। আগেই নিশ্চিত ছিল সৌম্য সরকার বিয়ে করবেন বলে খেলতে পারবেন না।

বাদ পড়াদের প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে কিছু খেলোয়াড় বাদ পড়েছে। টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের একটা বিরতির প্রয়োজন ছিল। আল আমিন পুরোপুরি ফিট নয়, তাকে সময় দেওয়া প্রয়োজন। যাতে সীমিত ওভারের সিরিজের আগে পরিপূর্ণভাবে ফিট হতে পারে। আর এই মুহূর্তে টেস্টে আমাদের পরিকল্পনায় রুবেল নেই। সৌম্য ছুটির আবেদন করায় তাকে রাখা হয়নি।’

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে ২২ ফেব্রুয়ারি। 
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ, নাঈম হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী চৌধুরী।

ফিরেছেন: মুশফিক, মিরাজ, মোস্তাফিজ, তাসকিন।
বাদ: মাহমুদউল্লাহ, রুবেল, আল আমিন, সৌম্য।
নতুন মুখ: ইয়াসির আলী, হাসান মাহমুদ।

/এফআইআর/পিকে
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের