টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট-পদ্ধতি পছন্দ নয় উইলিয়ামসনের

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৯

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট-পদ্ধতি পছন্দ নয় উইলিয়ামসনের যে পয়েন্ট পদ্ধতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, তাতে প্রতিটি টেস্টের মান সমান নয়, সিরিজ হিসেবে তা পাল্টায় । তাই এই পয়েন্ট বণ্টন পদ্ধতি পছন্দ নয় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। তার চোখে এটি ‘অন্যায্য।’ 

বৃহস্পতিবার ভোরে সিরিজের প্রথম টেস্টে ‍মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। তার আগে এই বৈষম্য নিয়ে আওয়াজ তুলেছেন স্বাগতিক দলের অধিনায়ক।

দুই টেস্টের সিরিজে পয়েন্ট থাকে ১২০। তার মানে প্রতিটি টেস্ট জিতলে আসবে ৬০ পয়েন্ট। আবার অ্যাশেজের মতো ৫ টেস্টের সিরিজেরও মোট পয়েন্ট ১২০। প্রতিটি টেস্ট জিতলে আসবে ২৪ করে! তাই এই পয়েন্ট পদ্ধতিতে ‘বৈষম্য’ দেখছেন কেন উইলিয়ামসন, ‘ব্যাপারটা কৌতূহলোদ্দীপক। আমার মনে হয় এখানে এমন একটি বিষয় আছে যা ঠিক নয়। তবে আমার ধারণা যে উদ্দেশ্য বাস্তবায়নে এই চেষ্টা, সেটা এখানে নেই। তার পরেও আমি মনে করি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সঠিক পথে যাওয়ার ক্ষেত্রে এটা একটা সিঁড়ি।’

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বণ্টন পদ্ধতি নিয়ে সমালোচনার ক্ষেত্রে উইলিয়ামসন খুব সতর্ক, ‘এটা এখনও পূর্ণাঙ্গ রূপে দাঁড়ায়নি। তবে আমার মনে হয় এক বছর অথবা দুই বছর পর, একে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চেষ্টা চলতেই থাকবে।’

এর পরেই উইলিয়ামসন বলেছেন, এই পয়েন্ট বণ্টন পদ্ধতি নিয়ে কাজ করতে হবে আরও, ‘সঠিক পথে যেতে এটা মাত্র একটি সিঁড়ি। তবে এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন কিছু দল ৫ টেস্ট খেলে, কেউ খেলে দুই টেস্ট। এই পার্থক্য পয়েন্ট পরিমাপের মানদণ্ডকে সমতা দেয় না।’

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক