বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপে চ্যাম্পিয়ন স্ট্যামফোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৫

চ্যাম্পিয়ন দল স্ট্যামফোর্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে এবার ইউল্যাব ফেয়ার প্লে কাপের নামকরণ হয়েছে জাতির জনকের নামে। আর সেই বিশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি।ফাইনালে ইউল্যাবকে মাত্র ৭ রানে হারিয়েছে স্ট্যামফোর্ড।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাস ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে এই ফাইনাল। মুজিব বর্ষ উপলক্ষে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়-বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপ।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি । তারা ২০ ওভারে ৩ উইকেটে সংগ্রহ করে ১৬২ রান করে। জবাবে ইউল্যাব জয়ের কাছে গিয়েও করতে পেরেছে ৪ উইকেট ১৫৫ রান। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সামসুদ্দিন ১৫ রানে তিনটি উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন।

ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ এমপি। তিনি বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন।  অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। এছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচলাক কাজী ইনাম আহমেদ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নকি, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, এইস এর অ্যাডভাইজার ড. আনোয়ারুল ইকবাল মিতু রানার্সআপ ট্রফিসহ বিভিন্ন অ্যাওয়ার্ড তুলে দেন।

এবারের বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপে অংশগ্রহণ করেছে ১২টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি), বাংলাদেশ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি),  প্রাইম ইউনিভার্সিটি,  ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), গোল্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করছে এস্পায়ার ক্রিয়েট এক্সেল (এইস), কো-স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা টিস্যু, ফ্যাশন পার্টনার আর্টিসান, গিফট পার্টনার মিনা সুইটস।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম