অধিনায়ক মুমিনুলের প্রথম টেস্ট সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৪

অধিনায়ক মুমিনুলের প্রথম টেস্ট সেঞ্চুরি টেস্ট অধিনায়ক হওয়ার পর বড় ইনিংসের দেখা পাননি মুমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই আক্ষেপ মিটিয়েছেন অবশেষে। বড় ইনিংস তো বটেই, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩২৮ রান। তারা এগিয়ে আছে ৬৩ রানে।

৯৬ রানে ব্যাট করতে থাকা মুমিনুল সেঞ্চুরি তুলে নেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন নবম টেস্ট সেঞ্চুরি।

দ্বিতীয় দিন আধিপত্য বিস্তার করে তৃতীয় দিনও একই ধারা বজায় রেখেছে বাংলাদেশ। লিড তুলে নেয় আধা ঘণ্টার মধ্যেই।

দ্বিতীয় দিনের শেষ ভাগ থেকেই জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তৃতীয় দিন ২২তম টেস্ট হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। জুটি দাঁড়িয়েছে ১৫৬ রানে। মুশফিক ক্রিজে আছেন ৮৪ রানে, মুমিনুল হক ১১১ রানে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিন সকালে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর তিন জুটিতে স্বস্তিদায়ক অবস্থানে এখন স্বাগতিকরা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম