পিএসজির জয়ের দিনে গোলের ডাবল সেঞ্চুরি কাভানির

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৬

২০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন কাভানি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে হার সঙ্গী ছিল পিএসজির। ডর্টমুন্ডের কাছে হেরেছে ২-১ গোলে। ৫ দিন পর লিগ ওয়ানে জয়ের ধারায় ফিরেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বোর্দোকে ৪-৩ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থানে ১৩ পয়েন্টের লিড ধরে রাখলো টমাস টুখেলের দল।  

ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। ১৮ মিনিটে ফরোয়ার্ড উই জোর গোলে এগিয়ে যায় বোর্দো। সমতা ফেরাতে পিএসজিও সময় নেনি। সমতা ফেরানো স্কোরে পিএসজির হয়ে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কাভানি।

দুই দলেরই লড়াইটা চলতে থাকে সমান তালে।  প্রথমার্ধের  যোগ করা সময়ে (৪৫+২ মিনিট) মার্কুইনহোসের গোলে পিএসজি এগিয়ে গিয়েছিল, কিন্তু এই যোগ করা সময়েই (৪৫+৬) বোর্দোকে আবার সমতায় ফেরান পাবলো।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে মার্কুইনহোস করেন নিজের দ্বিতীয় গোল। ৬৯ মিনিটে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে।

৮৩ মিনিটে পারদো বোর্দোর হয়ে স্কোর ৪-৩ করলেও ব্যবধানের আর হেরফের হয়নি পরে। বরং শেষ দিকের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার।

২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মার্শেই। অপর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের