মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা, লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৮

মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা, লাঞ্চে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনটিও ছিল বাংলাদেশের। অধিনায়ক হিসেবে মুমিনুল হক নবম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। মুশফিকুর রহিম অবশ্য এক রান দূরে আছেন সপ্তম টেস্ট সেঞ্চুরি থেকে। তার আগেই ৩ উইকেটে ৩৫১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ বড় লিডের পথেই আছে, এগিয়ে ৮৬ রানে। সকাল থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটি। ১৭৯ রান উঠেছে এই জুটিতে। মুশফিক ক্রিজে আছেন ৯৯ রানে, মুমিনুল হক ১১৯ রানে।

অনেক দিন ধরেই বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না মুমিনুল। এমনকি অধিনায়ক হওয়ার পরেও। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই আক্ষেপ মিটিয়েছেন অবশেষে। বড় ইনিংস তো বটেই, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন।

৯৬ রানে ব্যাট করতে থাকা মুমিনুল সেঞ্চুরি তুলে নেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন নবম টেস্ট সেঞ্চুরি। এর আগেই স্বাগতিকরা লিড তুলে নেয় আধা ঘণ্টার মধ্যে।

আগের দিন সকালে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম