বাজে হার, তবুও রোমাঞ্চিত সালমারা!

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৫

বাজে হার, তবুও রোমাঞ্চিত সালমারা! মেয়েদের বিশ্বকাপে সবচেয়ে বাজে হারের অভিজ্ঞতা হলো সালমা খাতুনের দলের। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া (১ উইকেটে ১৮৯ রান)। সঙ্গে হারটিও হয়েছে রেকর্ড ব্যবধানের (৮৬ রানে)। তবে দল দুটি প্রথমবার মুখোমুখি হওয়ায়, সালমা খাতুনদের হারের চেয়ে রোমাঞ্চই কাজ করছে বেশি।

অবশ্য এর কারণও আছে। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাই শক্তিশালী দলটির বিপক্ষে আরও বেশি করে ম্যাচ খেলতে আগ্রহী সালমা খাতুনেরা। যাতে এমন কন্ডিশনে ভালো করে অভ্যস্ত হওয়া যায়। 

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন ফারজানা হক। বাংলাদেশের সর্বোচ্চ ৩৫ রানের ইনিংসটি এসেছে তার ব্যাট থেকে। ফারজানার কণ্ঠেই মিললো সেই রোমাঞ্চের আভাস, ‘অস্ট্রেলিয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। ওদের সঙ্গে এবারই প্রথম খেললাম। যদি দলটির বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলতে পারি, তাহলে ওদের অবশ্যই আমরা সামলাতে পারবো। একটা আত্মবিশ্বাস তৈরি হবে।’

বাজে খেলার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে আজকেই প্রথম ম্যাচ। ওদের বোলিং বিভাগ খুব শক্তিশালী। তার ওপর উইকেটটা খুব ভালো ছিল। বেসিক অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব ছিল। ওরা ১৮৯ রান করেছে। আমাদের কিছু দুর্বলতার জন্য ভালো ব্যাটিং করতে পারিনি।’

অধিনায়ক সালমা খাতুন শর্ট বল খেলতে না পারাকে হারের কারণ হিসেবে দেখছেন। ম্যাচের পর তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া খুবই ভালো দল। ১৯০ রানের লক্ষ্যটা খুব বড়। অস্ট্রেলিয়ার বোলিংয়ের লাইন ও লেন্থ খুব ভালো। আমাদের ব্যাটসম্যানরা এই শর্ট বল খেলতে অভ্যস্ত নয়।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম