টটেনহামের কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২০, ১২:২৯আপডেট : ১০ মার্চ ২০২০, ১৩:১৭

টটেনহামের কঠিন পরীক্ষা গত মৌসুমে ইতিহাস লিখেছিল টটেনহাম। চলে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। অথচ এই মৌসুমে সেই স্পাররা এখন বিবর্ণ। শেষ ষোলোতে পৌঁছালেও টুর্নামেন্টে টিকে থাকতে আজ দ্বিতীয় লেগে লিপজিগের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই তাদের সামনে।

জার্মান ক্লাব লিপজিগের ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ২টায়। অবশ্য স্পারদের জন্য কাজটা সহজ হবে বলে মনে হচ্ছে না। শেষ ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে স্পাররা। তার ওপর প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছে আছে। অবশ্য এই ম্যাচ ছাপিয়ে এখন আলোচনায় করোনা আতঙ্ক। জার্মানিতে এরই মধ্যে করোনা আক্রান্ত পাওয়া গেছে ১ হাজার ১৬৭ জন। এর পরেও ম্যাচটি দর্শকহীন থাকছে না।

তবে রাতের আরেক ম্যাচে দর্শকহীন মাঠে আতালান্তার মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। করোনার কারণে বন্ধ দরজায় স্পেনের মাঠ মেস্তালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ২টায়। প্রথম লেগ ৪-১ এ জিতে এগিয়ে ইতালিয়ান ক্লাব আতালান্তা। তাই ভ্যালেন্সিয়ার সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম