করোনা-সতর্কতা, ‘হ্যান্ডশেক’ করবেন না তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ১৬:৫০আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৬:৫১

অনুশীলনে এসে হ্যান্ডশেক না করে ‘এলবোশেক’ করলেন তামিম ইকবাল বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। ধীরে ধীরে সব স্পোর্টস ইভেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। ক্রিকেটাররা তাই সতর্ক হচ্ছেন খেলার মাঠে। তামিম ইকবাল যেমন শনিবারের অনুশীলনে একবারের জন্যও হাত মেলাননি কোনও সতীর্থদের সঙ্গে। যতটা সম্ভব হ্যান্ডশেক (করমর্দন) করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন তামিম।

বেলা ২টায় প্রাইম ব্যাংকের জার্সি গায়ে অনুশীলনে আসেন তামিম। শুরুতেই গণমাধ্যমকমীর্দের সঙ্গে কনুই দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। হাত মেলাননি। এরপর মাঠে নেমে মুমিনুল থেকে শুরু করে সতীর্থদের সঙ্গে কনুই মিলিয়েই শুভেচ্ছা বিনিময় করছেন। এ ব্যাপারে তামিম বলেছেন, ‘হ্যান্ডশেক যতটা সম্ভব কম করা যায়, সেটাই ঠিক। আমাদের সমাজে খুব বেশি মানুষ হয়তো এটা পছন্দ করবে না। তবে এখনকার পরিস্থিতিতে হ্যান্ডশেকের পরিবর্তে অন্য কিছু করা উচিত।’

করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক, ‘ এটি অবশ্যই চিন্তার। আশা করবো কঠিন সময় থেকে পৃথিবী দ্রুত বেরিয়ে আসবে। বিশ্বের সব স্পোর্টস ইভেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি নিশ্চিত, যারা করোনাভাইরাস নিয়ে কাজ করছেন তারা সঠিক মানুষদের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেবেন।’

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী খেলতে কোনও সমস্যা নেই বলে মনে করেন তামিম, ‘বিসিবি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা খেলতে প্রস্তুত। পরে ভাইরাসটির প্রাদুর্ভাব যদি হয় হয়তো নতুন করে সিদ্ধান্ত আসবে। এ নিয়ে আমাদের ভাবনা নেই।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম