পেছালো ফ্রেঞ্চ ওপেন, নতুন সূচি নিয়ে সমালোচনা

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২০, ১১:১২আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৭:২৫

পেছালো ফ্রেঞ্চ ওপেন, নতুন সূচি নিয়ে সমালোচনা করোনাভাইরাসে একেবারে উলট-পালট হয়েছে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। নির্ধারিত সূচিতে কেউই কোনও ইভেন্ট আয়োজন করতে পারছে না। সেখানে ফ্রেঞ্চ ওপেনও পারবে, এমন ভাবা অবাস্তবই! তাই ৪ মাস পিছিয়েছে ফ্রেঞ্চ ওপেন।

রোলাঁ গারোঁর ইভেন্টটি শুরু হওয়ার কথা ছিল ২৪ মে। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন জানিয়েছে, নতুন সূচিতে এখন সেটি হবে ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মাঝে। এরই মধ্যে ২০ এপ্রিল পর্যন্ত সব ধরনের পেশাদার টেনিস বন্ধ রয়েছে। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন জানিয়েছে, সবার সুস্বাস্থ্য ও নিরাপদ থাকাকে সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ।

অবশ্য এমন পেছানোর ফলে অনেক সমালোচনা তৈরি হয়েছে। নতুন সূচিতে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম এখন বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের ঠিক এক সপ্তাহ পরে হবে, যা বাকি ইভেন্ট যেমন লেভার কাপের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে।

এমন ঘোষণার পর তরুণ কানাডিয়ান টেনিস তারকা ভ্যাসেক পসপিসিল টুইট করে তো একহাত নিলেন আয়োজকদের, ‘এটা পাগলামি, সূচি পাল্টে ইউএস ওপেনের এক সপ্তাহ পরে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রোলাঁ গাঁরো। অথচ কোনও খেলোয়াড়, এটিপির সঙ্গে তারা যোগাযোগই করেনি! এই খেলায় আমাদের কথা বলার সুযোগ থাকে না। তাই এখনই সময়।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের