করোনা সংক্রমণের দায়ে তুরস্কের কাঠগড়ায় আইওসি

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২০, ২১:০৮আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:১০

করোনা সংক্রমণের দায়ে তুরস্কের কাঠগড়ায় আইওসি বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টোকিও ২০২০ অলিম্পিক এক বছর পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ( আইওসি )। তারপরও আইওসি সমালোচনার হাত থেকে রেহাই পাচ্ছে না। সমালোচনাই শুধু নয়,  রীতিমতো দায়ই নিতে হচ্ছে আইওসিকে। তুরস্কের বক্সিং ফেডারেশনের সভাপতি আইয়ুপ গজেচ, তার দেশের দুই বক্সার ও কোচের করেনা-সংক্রমিত হওয়ায় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আইওসি টাস্কফোর্সকে।

গজেচের অভিযোগ, দুই তুর্কি বক্সারের সঙ্গে তাদের কোচ টোকিও অলিম্পিক অলিম্পিক গেমসের বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে গত সপ্তাহে গিয়েছিলেন লন্ডনে। আর সেখান থেকেই তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিরেছেন তুরস্কে। করোনা মহামারির এই সময়টায় এ প্রতিযোগিতা আয়োজন করাই তো ঠিক হয়নি।  ‘গোটা বিশ্ব যখন এই ভাইরাস রুখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনকি আমরা অনেকেই যখন উদ্বিগ্ন এবং অন্য সব খেলা স্থগিত, তখন আইওসি টাস্কফোর্স ও ব্রিটিশ সরকার এই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দিয়েছে। এটি আমাকে স্তম্ভিত করে দিয়েছে’- বলেছেন গজেচ।  ‘এটি একেবারেই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ’ বলে তুর্কি বক্সিং ফেডারেশনের সভাপতি ও ইউরোপীয় বক্সিং কনফেডারেশনের অন্যতম সহসভাপতি দায় চাপিয়েছেন আইওসির ওপর,  ‘এর ফলেই আমাদের দলের তিনজন এখন করোনাভাইরাস পজিটিভ।’ তাদের চিকিৎসা চলছে এবং এখন তারা ভালো আছেন বলেও জানিয়েছেন তুরস্কেবক্সিং কর্মকর্তা।

লন্ডনের কপার বক্স অ্যারেনায় টোকিও অলিম্পিকের এই বাছাই প্রতিযোগিতায় ৪০ দেশের ৩৫০ জন বক্সার অংশ নেন। ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখে তিনদিন পরই অবশ্য প্রতিযোগিতা স্থগিত করা হয়। তবে প্রতিযোগিতা শুরুর আগে ইউরোপীয় বক্সিং কনফেডারেশনের সভাপতি ফ্রাঙ্কো ফালসিনেল্লি সতর্ক করে দিয়ে বলেছিলেন, বক্সিং শরীর সংসম্পর্শমূলক খেলা বলে এতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি খুব বেশি।

প্রতিযোগিতার ভেন্যু ও বক্সারদের হোটেলে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা ছিল না- এটি উল্লেখ করে আইওসির কাছে অভিযোগ উত্থাপন করবেন বলে জানিয়েছেন গজেচ।

এদিকে স্থানীয় আয়োজক কমিটির এক মুখপাত্র দাবি করেছেন যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থাই নেওয়া হয়েছিল।

আইওসির এক মুখপাত্র বলেছেন, বোধগম্য কারণেই তারা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে বিস্তারিত জেনে মন্তব্য করবেন।

/পিকে/আপ- এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী