সবাইকে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান সাকিবের (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ১৩:৩৯আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৩:৫৪

ভিডিও বার্তায় কথা বলছেন সাকিব। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় পুরো বিশ্বই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও কাটাচ্ছে ঘরবন্দি জীবন। তাতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষেরা। জাতীয় দলের ক্রিকেটারদের মতো তাদের সহায়তায় এগিয়ে এসেছেন নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানও।

দুইদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আক্রান্তদের সাহায্য করতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাশে থাকার ঘোষণা দিয়েছেন সাকিব। রবিবার মধ্যরাতে বিশ্বসেরা অলরাউন্ডার এক ভিডিও বার্তায় আরও কিছু তথ্য দিয়েছেন এই উদ্যোগ সম্পর্কে। পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি দেশ ও দেশের বাইরে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী একটি বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের দেশে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন। এই মুহূর্তে তাদের সাহায্যের খুবই প্রয়োজন। ‘মিশন সেভ বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠান এমনই উদ্যোগ নিয়েছে। আমার চ্যারিটেবল প্রতিষ্ঠান ‘দ্য সাকিব-আল-হাসান ফাউন্ডেশন’ এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা পোষণ করেছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি তহবিল গঠন করতে, এই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে।’

সাকিব সমাজের সর্বস্তরের মানুষকে পাশে থাকার আহবান জানিয়ে বলেছেন, ‘আমি প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ করবো, যার যার জায়গা থেকে এই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আপনাদের সবার সাহায্যই পারে এই সুবিধাবঞ্চিত মানুষের স্বাভাবিক জীবন ধরে রাখতে। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আমরা যদি একটি দল হিসেবে কাজ করতে পারি, তাহলেই কেবল এই এই দুর্যোগ থেকে পরিত্রাণ অথবা মুক্তি পেতে পারবো। সবাইকে আমার অনুরোধটি ভেবে দেখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

ভিডিওটির ক্যাপশনে ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যের কথা জানিয়ে সাকিব লিখেছেন, ‘নিজেদের প্রথম প্রজেক্ট হিসেবে ‘দ্য সাকিব-আল-হাসান ফাউন্ডেশন’ সম্পৃক্ত হয়েছে ‘মিশন সেভ বাংলাদেশে’র সঙ্গে। করোনা ভাইরাসের মতো একটি মহামারি চলাকালীন বাংলাদেশের গরীব-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের