ওয়ার্নের সেরা শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দল

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ২০:২৭আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২০:৩৩

বিখ্যাত ব্যাগিগ্রিন হাতে শেন ওয়ার্ন ইনস্টাগ্রাম লাইভ সেসনে এসে প্রতিদিন একটি করে টেস্ট খেলুড়ে দেশের সেরা একাদশ নির্বাচন করে আসছিলেন শেন ওয়ার্ন। আজ সেটির ব্যতিক্রম হলো। অস্ট্রেলিয়ার কিংবদন্তি  লেগ স্পিনার দুটি দেশের সেরা দল বাছলেন একসঙ্গে। একটি শ্রীলঙ্কা, অন্যটি দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসে অর্জুনা রানাতুঙ্গাকে ধরা হয় সেরা অধিনায়ক হিসেবে। মজার ব্যাপার হলো, সর্বকালের অন্যতম সেরা এই অস্ট্রেলীয় লেগ স্পিনার অর্জুনা রানাতুঙ্গাকে একাদশে রেখেছেন, রেখেছেন আরও জনা তিনেক অধিনায়ককে। তবে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন মাহেলা জয়াবর্ধনেকে। সনাৎ জয়াসুরিয়া ও মারভান আতাপাত্তু ওয়ার্নের দুই ওপেনার। মিডল অর্ডার সাজানো হয়েছে অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও অর্জুনা রানাতুঙ্গাকে দিয়ে। উইকেটকিপার-ব্যাটসম্যান রুমেশ কালুভিতারানা। বোলিং আক্রমণে আছেন চামিন্ডা ভাস, রুমেশ রত্নায়েকে, রঙ্গনা হেরাথ ও টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী মুত্তিয়া মুরালিধরন।

ওদেক, যার হাত ধরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের নবজাগরণ, সেই ‘হতভাগ্য’ অধিনায়ক হান্সি ক্রোনিয়েকে একাদশে রেখেছেন। কিন্তু প্রোটিয়া অধিনায়ক হিসেবে ওয়ার্ন বেছে নিয়েছেন গ্রায়েম স্মিথকে। যদিও স্মিথকে নিয়ে তেমন বিতর্ক হওয়ার সুযোগ সামান্যই, কেননা এই বাঁহাতি ওপেনার যে দক্ষিণ আফ্রিকার সফলতম টেস্ট অধিনায়ক। দ্বিতীয় ওপেনার হিসেবে হার্শেল গিবসকে না নিয়ে গ্যারি কারস্টেনকে নেওয়ায় একটা প্রশ্ন অবশ্য উঠতে পারে।

ওয়ার্নের সেরা শ্রীলঙ্কা একাদশঃ সনাৎ জয়াসুরিয়া, মারভান আতাপাত্তু, অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, অর্জুনা রানাতুঙ্গা, রুমেশ কালুভিতারানা, চামিন্ডা ভাস, রঙ্গনা হেরাথ, মুত্তিয়া মুরালিধরন ও রুমেশ রত্নায়েকে।

ওয়ার্নের সেরা দক্ষিণ আফ্রিকা একাদশঃ গ্রায়েম স্মিথ (অধিনায়ক), গ্যারি কারস্টেন, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, হান্সি ক্রোনিয়ে, জন্টি রোডস, মার্ক বাউচার, শন পোলক, প্যাট সিমকক্স, ডেল স্টেইন ও অ্যালান ডোনাল্ড।

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের