অনুদান দিয়ে পাশে রইলেন জাভি

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২০, ১১:৫৯আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১২:৩২

জাভি হার্নান্দেজ। করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রয়োজনীয় যন্ত্রপাতি অপ্রতুল থাকায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তাই মেসি, গার্দিওলার মতো এগিয়ে এসেছেন বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজও। স্থানীয় একটি হাসপাতালে ১ মিলিয়ন ইউরো অনুদান দিয়েছেন কাতারের আল সাদের এই কোচ।

অবশ্য স্থানীয় হসপিটাল ক্লিনিক আগেই আকুল আবেদন জানিয়ে রেখেছিল। স্বাস্থ্য সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজন প্রচুর অর্থের। ৪০ বছর বয়সী জাভির এই অর্থ চিকিৎসক ও রোগীদের প্রয়োজনীয় জিনিষপত্র কেনায় ব্যবহৃত হবে।
গত মাসে এই হাসপাতালেই সহায়তা করেছেন লিওনেল মেসি। জাভির মতো এক মিলিয়ন অর্থ সাহায্য দিয়েছেন।

ইউরোপের দেশগুলোর মধ্যে সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। তার পরেই রয়েছে স্পেন। দেশটিতে মারা গেছেন ১১ হাজার ৭৪৪জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৩৬জন। তাই স্পেনে পরিস্থিতি সামলাতে বিভিন্নভাবে চলছে অনুদান সংগ্রহ। ব্যতিক্রমী উদ্যোগও দেখা গেছে। লা লিগা অনলাইনে মিউজিক ফেস্টিভালের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম