ঘরে থাকার বার্তা দিয়ে তাদের টেবিল টেনিস ডে উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১৪:২০আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৪:৩৬

ঘরে থাকার বার্তা দিয়ে তাদের উদযাপন।

বিশ্ব টেবিল টেনিস ডে ছিল সোমবার। সাধারণত সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তারা ঘটা করেই দিবসটি উদযাপন করে থাকেন। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সবাই এখন ঘর বন্দি। তাই ঘরে বসেই দিবসটি উদযাপন করলেন জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী ও তার স্ত্রী পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন সোনাম সুলতানা সোমা।

দুই ছেলে ইভান ও ইফাজকে নিয়ে বাসার ড্রইং রুমেই ছোট টেবিল টেনিস বোর্ড নিয়ে খেলতে বসে যান তারা। করোনাকালে ঘর বন্দি জীবনে বৈচিত্র্য আনতেই এমন উদযাপন। খেলা শেষে দিনটি স্মরণীয় রাখতে কেকও কেটেছেন আলী-সোমা দম্পতি। এ নিয়ে ফেসবুকে ভিডিও বার্তাও দিয়েছেন তারা। বাংলা ট্রিবিউনকে সোমা বলেছেন, ‘বাসার সবাই মিলে টিটি বোর্ডে খেলে দিনটি উদযাপন করেছি। এই সময়ে তো বাইরে যাওয়া সম্ভবও নয়। তাই ছোট পরিসরে খেলে সময় কাটিয়েছি।’

অবশ্য এমন উদযাপনের সঙ্গে করোনার কবল থেকে সবাইকে সাবধানে থাকার বার্তাটিও দিয়েছেন এই তারকা, ‘আমরা সবাই বাসায় থাকি। একদম প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না যাই। নির্দেশনা অনুসারে হাত ধুতে হবে। সবাই যেন এই সময়ে নিরাপদে থাকি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক কতটা ঝুঁকিপূর্ণ, কী করবেন
টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক কতটা ঝুঁকিপূর্ণ, কী করবেন
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
এআইয়ের পর ঢাকার রাস্তায় আসছে ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা 
এআইয়ের পর ঢাকার রাস্তায় আসছে ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা 
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা