৬৫ হাজার পাউন্ডে বিক্রি বাটলারের জার্সি

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২০, ১১:১৪আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১১:৩২

বাটলারের জার্সি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইটা এখন সবার। এই লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন জস বাটলারও। সহায়তার জন্য ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান বিশ্বকাপ ফাইনাল খেলা জার্সিটি নিলামে তুলেছিলেন। শেষ পর্যন্ত নিলামে ৬৫ হাজার পাউন্ডেরও বেশি অর্থ উঠে এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৮ লাখ ৬ হাজার ৭৮১ টাকার কিছু বেশি। 

ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা বিশ্বকাপ জয়ী সব খেলোয়াড়ের স্বাক্ষরযুক্ত হওয়ায় জার্সিটি যে কারো কাছেই অমূল্য। যে অর্থ যাবে করোনা আক্রান্ত রোগীদের সেবায়। লন্ডনের রয়্যাল ব্রম্পটন ও ও হারফিল্ড হাসপাতাল সহায়তার জন্য আহ্বান জানিয়েছিল। বাটলার সেই আহ্বানেই সাড়া দিয়েছেন জার্সিটি নিলামে তুলে।    

এক সপ্তাহ আগে ই-বে র মাধ্যমে জার্সিটি নিলামে তোলেন তিনি। মঙ্গলবার নিলামের নির্ধারিত সময় শেষ হয়েছে। যিনি উচ্চমূল্য হেঁকে জার্সিটি ক্রয় করেছেন, তার ব্যয় হয়েছে ৬৫ হাজার ১০০ পাউন্ড।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম